ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ঐতিহ্যের ছোঁয়ায় জমজমাট পিঠা উৎসব
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 26 January, 2026, 4:27 PM

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ঐতিহ্যের ছোঁয়ায় জমজমাট পিঠা উৎসব

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ঐতিহ্যের ছোঁয়ায় জমজমাট পিঠা উৎসব

বাঙালির শিকড়ের সংস্কৃতি আর তার স্বাদকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বর্ণিল পিঠা উৎসব। শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে মিলেছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য আর তারুণ্যের উদ্দীপনা।

সোমবার (২৬জানুয়ারি) সকাল থেকেই উৎসবকে ঘিরে কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের তৈরি নানা স্টলে সাজানো হয় বাহারি পিঠার পসরা। ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি, নকশি পিঠাসহ গ্রামবাংলার নানা ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় পিঠায় ভরে ওঠে পুরো প্রাঙ্গণ।

উৎসবের বিশেষ আকর্ষণ ছিল কয়েকটি স্টলে মাটির চুলায় সরাসরি পিঠা তৈরি। গরম গরম পিঠার ঘ্রাণে দর্শনার্থীদের ভিড় জমে ওঠে। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দলগতভাবে স্টলগুলো পরিচালনা করেন এবং আগত অতিথিদের আপ্যায়নে ছিলেন ব্যতি-ব্যস্ত।

আয়োজক শিক্ষার্থীরা জানান, আধুনিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে পরিচিত করে তুলতেই এই ব্যতিক্রমী আয়োজন। শুধু খাবারেই নয়, স্টল সাজসজ্জাতেও ফুটে ওঠে গ্রামীণ জনপদের আবহ।

দিনভর শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা উৎসব উপভোগ করেন এবং ঐতিহ্যবাহী পিঠার স্বাদ গ্রহণ করেন। বিকেলের দিকে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status