ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ইসলামের বাক্সটি ছিনতাই করা হয়েছে : পীর সাহেব চরমোনাই
জোবায়ের সোহাগ
প্রকাশ: Monday, 26 January, 2026, 4:29 PM

ইসলামের বাক্সটি ছিনতাই করা হয়েছে : পীর সাহেব চরমোনাই

ইসলামের বাক্সটি ছিনতাই করা হয়েছে : পীর সাহেব চরমোনাই

২০২৪ সালের ৫ আগস্ট দেশে যে ইসলামী পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটিকে ইসলামের একটি ‘বাক্স’ হিসেবে দেখেছিলেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, সে সময় ইসলামী পরিবেশ তৈরি হলেও বর্তমানে তারা আলাদা হয়েছেন, কারণ সেই ইসলামের বাক্সটি ছিনতাই করে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যারা এখন যে নিয়মনীতি চালু করতে চায়, তা আমেরিকার নীতির অনুসরণে। এসব নীতিতে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। এটি সম্পূর্ণ ধোঁকাবাজি। আমরা যে উদ্দেশ্যে একসঙ্গে ছিলাম, সেই উদ্দেশ্য থেকেই আজ আলাদা হয়েছি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের পক্ষে শ্রীবরদী নতুন বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীবরদী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি খন্দকার মাওলানা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি ইসমাইল হোসেন জাফরী, ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ইব্রাহিম খলিল এমএ, সেক্রেটারি হাফেজ মাওলানা আতাউর রহমান আশরাফীসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 বক্তারা ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status