ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
সাতলায় ২৭৫ হতদরিদ্র পরিবার পেল দুই মাসের ৬০ কেজি করে চাল
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Monday, 26 January, 2026, 4:32 PM

সাতলায় ২৭৫ হতদরিদ্র পরিবার পেল দুই মাসের ৬০ কেজি করে চাল

সাতলায় ২৭৫ হতদরিদ্র পরিবার পেল দুই মাসের ৬০ কেজি করে চাল

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ১নং সাতলা ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত খাদ্যশস্য বিতরণ কার্যক্রম শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (সকাল ১০টায়) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৫–২০২৬ পঞ্জিকাবর্ষের মাসিক বরাদ্দের আওতায় ইউনিয়নের ২৭৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
পঞ্জিকাবর্ষ অনুযায়ী ডিসেম্বর ২০২৫ ও জানুয়ারি ২০২৬—এই দুই মাসের বরাদ্দ একত্রে উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। প্রত্যেকটি পরিবারকে প্রতি কার্ডে মোট ৬০ কেজি করে চাল প্রদান করা হয়, যা দুইটি আলাদা ব্যাগে বিতরণ করা হয়।
খাদ্যশস্য বিতরণ কার্যক্রম সরেজমিনে তদারকি করেন উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ১নং সাতলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা খোকন বিশ্বাস, মোঃ মোজাম্মেল হক বালী, ইউপি সদস্য মোঃ ফারুক মোল্লা, ইউপি সদস্য মোঃ হারুন হাওলাদার, ইউনিয়ন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শংকর রায়, অফিস সহকারী বিমল দাশ,  কালাচাঁদ হালদার, আয়নাল হক বক্তিয়ার, শুকুমার বাড়ই সহ স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণ কার্যক্রম চলাকালে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা যায়নি। উপকারভোগীরা জানান, একসাথে দুই মাসের চাল পেয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট ও উপকৃত হয়েছেন। অনেকেই বলেন, এই সহায়তা তাদের সংসারের খাদ্য চাহিদা মেটাতে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। তারা সরকারের এমন জনবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট প্রশাসন ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাতলা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা খোকন বিশ্বাস বলেন, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এ ধরনের সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status