ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে চাই:তারেক রহমান
তৌরব হোসেন,সোনারগাঁও
প্রকাশ: Monday, 26 January, 2026, 4:44 PM

আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে চাই:তারেক রহমান

আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে চাই:তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে চাই। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার দেশের প্রচলিত আইনে নিশ্চিত করা হবে এবং দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে নতুন বাস টার্মিনাল মাঠে রোববার রাত আড়াইটার দিকে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে বড় সমস্যা ছিল সন্ত্রাস আর দুর্নীতি। কারা এসব করেছে, কীভাবে করেছে এগুলো আপনারা সবই জানেন। পাশাপাশি মাদক বাণিজ্য এখানকার আরেকটি বড় সমস্যা। নারায়ণগঞ্জ শহরে মাদকের ২০টা বড় স্পট আছে। বিএনপি ক্ষমতায় এলে সবার আগে এই স্পটগুলো উচ্ছেদ করবে। পাশাপাশি সন্ত্রাস আর র্নীতিকেও আমরা নিয়ন্ত্রণ করতে চাই।

তরুণ প্রজন্মের বেকারত্ব দূরীকরণে বিএনপির পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, শুধু পড়াশোনা নয়, বিভিন্ন ভাষা শিক্ষা ও আধুনিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে। এছাড়া ইমাম, খতিব ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও হালাল উপার্জনের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

তারেক রহমান বলেন, আরেকটি কাজ করতে চাই। আমাদের যারা যুব সমাজ আছে, তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেশি-বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।

তিনি বলেন, নদী ও খাল দখল হয়ে যাওয়ায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে, এই সমস্যা সমাধানে সারা দেশে জলাশয় সংস্কার করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ‘খাল খনন কর্মসূচি’ পুনরায় চালু করা হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ ৪ বিএনপির জোট প্রার্থী মনির হোসেন কাসেমী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status