ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
শ্রীপুরে ফ্যাক্টরির ভেতরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 26 January, 2026, 4:47 PM

শ্রীপুরে ফ্যাক্টরির ভেতরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

শ্রীপুরে ফ্যাক্টরির ভেতরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

গাজীপুরের শ্রীপুরে একটি শিল্পকারখানার অভ্যন্তরীণ সড়কে পৌরসভার ময়লার গাড়ির চাপায় পিষ্ট হয়ে জসিম উদ্দিন (৪৫) নামে এক নিরাপত্তাকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় অবস্থিত নোমান হোমস টেক্সটাইল মিলস লিমিটেডের ফ্যাক্টরির ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চাঁইরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি বর্তমানে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে নোমান হোমস টেক্সটাইল মিলস লিমিটেডে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার একটি নম্বরবিহীন ময়লার গাড়ি ফ্যাক্টরির ভেতরে প্রবেশের সময় অসাবধানতাবশত জসিম উদ্দিনকে চাপা দেয়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status