|
বাংলাবান্ধা স্থলবন্দরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
মুস্তাক আহমেদ, পঞ্চগড় :
|
|
বাংলাবান্ধা স্থলবন্দরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত পঞ্চগড়েে তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে বাংলাবান্ধা ল্যান্ড কাস্টমস, স্টেশনের আয়োজনে উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন করার পর দিবসটি উপলক্ষে ভারতের ফুলবাড়ী কাস্টমের কর্মকর্তাদের মাঝে মিষ্টি বিতরণ করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি কাস্টম হাউস চত্ত্বর থেকে বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিতে কাস্টম কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ীসহ এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। পরে বাংলাবান্ধা ল্যান্ডপোর্টের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাজস্ব কর্মকর্তা তুষার কান্তি রায়, এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা এস এম রায়হান, নাঈম হোসেন, আনিছুর রহমান আনিছ, আরাফাতুজ্জামান, জাহাঙ্গীর আলম, পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ, ১৮ বিজিবির কোম্পানি কমান্ডার ইউনুস আলী, বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এন.এস আই উপপরিদর্শক নাহিদ হোসন, বাংলাবান্ধা ইমিগ্রেশনের রানা সরকারসহ বাংলাবান্ধা স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ যে পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় আন্তর্জাতিক বাণিজ্যের প্রকৃতি ও ধরণ পরিবর্তনের সাথে সাথে পাল্টে যাচ্ছে দেশের বর্ডার এজেন্সির কাজের কৌশল ও গুরুত্ব। রাজস্ব আহরণ যেখানে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হত, সেখানে বর্তমানে তা পরিবর্তিত হয়ে বাণিজ্য সহজীকরণ, জাতীয় নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, মেধাসত্ত্ব সংরক্ষণ, চোরাচালান ও মানিলন্ডারিং প্রতিরোধসহ নানাবিধ জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের মত বিষয় গুরুত্ব পেয়েছে । ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের ২৭% কাস্টমস হতে আদায় করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক-কর যৌক্তিকীকরণ, দেশীয় শিল্পকে রেয়াতি সুবিধা ও ট্যারিফ সুরক্ষা প্রদান, বন্ডেড ওয়্যারহাউস ও ডিউটি ড্র-ব্যাক সুবিধায় রপ্তানি সহজীকরণ, LDC Graduation-এর চ্যালেঞ্জ মোকাবেলায় শুল্ক হার যৌক্তিকীকরণ ও মেধাস্বত্ব বিধান বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্য সহজীকরণ করা হয়েছে । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
