|
ফুলবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষকের মৃত্যু
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষকের মৃত্যু সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে স্বজনরা নিশ্চিত করেছেন। নিহত প্রধান শিক্ষকের নাম মোঃ আব্দুল লতিফ সরকার। তিনি ফুলবাড়ী উপজেলার পশ্চিম নগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগরাজপুর গ্রামের মরহুম পল্লী চিকিৎসক তদারক আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি সকালে নিজ বিদ্যালয় থেকে মাসিক সমন্বয় সভায় অংশ নিতে ফুলবাড়ী আসার পথে উপজেলার খরিবাড়ী এলাকায় একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ সরকার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা ১১ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
