ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
তৌরব হোসেন, সোনারগাঁও
প্রকাশ: Monday, 26 January, 2026, 7:11 PM

সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে জলি বেগম (৪০) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার (২৬ জানুয়ারি) সকালে কাঁচপুর ইউনিয়নের উত্তর সোনাপুর এলাকায় ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর নিহতের স্বামী রবিউল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর সোনাপুর এলাকায় আব্দুল আজিজের ভাড়াটিয়া রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। অভিযুক্ত স্বামী রবিউল ইসলাম কয়েকদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে তার স্ত্রী জলি বেগমের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এসময় মানসিক ভারসাম্যহীন রবিউল ইসলামকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা জেলার আতাইকুলা থানায় বনগ্রামের আব্দুস সালামের মেয়ে জলি আক্তার ও একই এলাকার আবির হকের ছেলে রবিউল ইসলাম উত্তর সোনাপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। হঠাৎ রবিউল ইসলাম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সোমবার বাড়ি ফাঁকা পেয়ে তার স্ত্রীকে গলা চেপে ধরে হত্যা করে।

সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status