ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কৃষি মেলা-২০২৬ উদ্বোধন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Monday, 26 January, 2026, 7:19 PM

ময়মনসিংহে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কৃষি মেলা-২০২৬ উদ্বোধন

ময়মনসিংহে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কৃষি মেলা-২০২৬ উদ্বোধন

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় আয়োজিত কৃষি মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান এবং ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)-এর মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম।

ময়মনসিংহে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কৃষি মেলা-২০২৬ উদ্বোধন

ময়মনসিংহে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কৃষি মেলা-২০২৬ উদ্বোধন

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, "আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। কৃষি মেলার মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তি, উন্নত জাতের ফসল ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারবেন।"

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর, ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত এ মেলায় উন্নত বীজ, আধুনিক কৃষিযন্ত্র, নতুন প্রযুক্তি ও কৃষিভিত্তিক উদ্ভাবন প্রদর্শন করা হয়। মেলায় বিপুল সংখ্যক কৃষক, কৃষি উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status