|
নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত
নতুন সময় প্রতিবেদক
|
![]() নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে বাসযোগে ঢাকায় ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে বাসটি সাময়িকভাবে রাস্তার পাশে পার্কিং করা হলে স্থানীয় একদল সন্ত্রাসী জোরপূর্বক টাকা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সাংবাদিক শাহেদ, মহসিন, সাখাওয়াত কাউসারসহ একাধিক সাংবাদিক এবং ক্র্যাবের স্টাফ লাল আহত হন। গুরুতর আহতদের দ্রুত নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ক্র্যাবের কার্যনির্বাহী কমিটি। সংগঠনটি মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
