ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের নির্বাচনী জনসভা
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Tuesday, 27 January, 2026, 11:42 AM

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের নির্বাচনী জনসভা

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের নির্বাচনী জনসভা

“বাঁশের লাঠি দিয়ে বোমাবাজ ও সন্ত্রাসীদের অস্তিত্ব নিশ্চিহ্ন করতে জামায়াত কর্মীদের বেশি সময় লাগবে না” নূরুল ইসলাম বুলবুল

বাঁশের লাঠি দিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট চাঁদাবাজ বোমাবাজ ও সন্ত্রাসীদের অস্তিত্ব নিশ্চিহ্ন করতে জামায়াত কর্মীদের বেশি সময় লাগবেনা বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। সোমবার বিকালে জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, সন্ত্রাসী করে জামায়াতকে দমিয়ে রাখা যাবেনা। রাতের আঁধারে জামায়াত কর্মী সমর্থকদের ভয় দেখিয়ে মেরে জামায়াতের প্রচার প্রচারনায় বাধা দিয়ে জামায়তকে দমানো যাবেনা। আর তাই যারা সন্ত্রাসী কায়দায় অবতীর্ন হয়েছেন তাদের সংযত হতে আহ্বান জানান নূরুল ইসলাম বুলবুল।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্বকে বিজয়ী করার ওপর গুরুত্বারোপ করে বুলবুল বলেন, একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের প্রকৃত অধিকার ফিরিয়ে আনতেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আর তাই ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজ গঠন এবং দুর্নীতিরোধে সৎ নেতৃত্ব গড়ে তুলতে নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের পাশাপাশি প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার জন্য জনগণের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।

শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বাবুল ইসলামের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মাওলানা কেরামত আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠক অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, সাবেক সাংসদ অধ্যাপক মো. লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, শিবগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক সেক্রেটারি শেফাউল মূলক, নয়ালাভাঙ্গা ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা মো. মনিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status