|
রাঙামাটিতে ধানের শীষের পক্ষে গণজোয়ার: ৩নং ওয়ার্ডে এ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে বিশাল গণসংযোগ
মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি
|
![]() রাঙামাটিতে ধানের শীষের পক্ষে গণজোয়ার: ৩নং ওয়ার্ডে এ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে বিশাল গণসংযোগ রাঙামাটি জেলা বিএনপির সাবেক এই সফল সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ-এর পক্ষে আজ শহরের ৩নং ওয়ার্ড এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।আজ সকাল থেকেই ৩নং ওয়ার্ডের অলিগলি ও ব্যবসা প্রতিষ্ঠানে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা এ্যাডভোকেট দীপেন দেওয়ানের পরিচ্ছন্ন ইমেজ ও যোগ্য নেতৃত্বের কথা তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তাকে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান। প্রচারণায় স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন: মোহাম্মদ মনির উদ্দিন পিন্টু: সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি।বরুণ বাবু: সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড বিএনপি।মোহাম্মদ কামাল উদ্দিন: সাংগঠনিক সম্পাদক, ৩নং ওয়ার্ড বিএনপি। মোহাম্মদ ইলিয়াস ভুট্টো: সম্মানিত সদস্য, রাঙামাটি জেলা বিএনপি। মোঃ শহিদুল ইসলাম: আহ্বায়ক, রাঙামাটি পৌর তাঁতী দল। মহিদুর রহমান পাপ্পু: সাবেক স্বেচ্ছাসেবক দলের সাহিত্য বিষয়ক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপি। মোঃ রনি: সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল।এছাড়াও উক্ত গণসংযোগে ৩নং ওয়ার্ড ছাত্রদল, যুবদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।ল |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
