ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
শিক্ষা সফরে শেখ হাসিনা ও জয় বাংলা শ্লোগানের ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 January, 2026, 1:14 PM

শিক্ষা সফরে শেখ হাসিনা ও জয় বাংলা শ্লোগানের ভিডিও ভাইরাল

শিক্ষা সফরে শেখ হাসিনা ও জয় বাংলা শ্লোগানের ভিডিও ভাইরাল

পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সফরের সময় বাসে একদল শিক্ষারথীর সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও জয় বাংলা শ্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক ভাইরাল হয়েছে। 

গত ২৮ নভেম্বর শিক্ষা সফরে শিক্ষার্থীরা নিজেরাই এই ভিডিও করেলেও তা শুক্রবার সকাল থেকে ফেইসবুকে ছড়িয়ে পরে। বিশেষ করে বিগত সময়ে ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ ভিডিওটি পোস্ট করে। মুহুর্তেই ভাইরাল হয়ে পরে ভিডিওটি। রাজনৈতিক সেই দলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সাদুবাদ জানিয়ে নানা পোস্ট করে।

অপরদিকে এ ভিডিও নিয়ে ব্যাপক  সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে জুলাই আন্দোলনের পক্ষের লোকজন।

জানা যায়, ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে সাতক্ষীরার মন্টু মিয়ার বাগান বাড়িতে শিক্ষা সফরে যায় পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। যাওয়া সময় বাসে বসে একটি অংশ, শেখ হাসিন, জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি শেখ হাসিনার নাম উল্লেখ করে গানের সুরে উচ্ছ্বাস প্রকাশ করে। পাশাপাশি তারা নিজেরাই এ ভিডিও ধারন করতে দেখা গেছে ভিডিওতে।  এরপর শুক্রবার সকাল থেকে এ ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। 

এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষকে দায়ী করছে অভিভাবকরা। তাদের দাবি বিগত সময় ও বর্তমান সময়ে এ শিক্ষা প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকারা অতিরিক্ত রাজনৈতিক সংশ্লিষ্টতা দেখিয়েছে।  যার ফলে নেতিবাচক প্রভাব পরেছে প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থায়। নানা সময় শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে রাজনৈতিক কর্মসূচিতে। দেশে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পরে এ অবস্থার পরিবর্তন হয়নি।  দেখা গেছে আরো বেশি রাজনৈতিক সংশ্লিষ্টতা। কলেজ কর্তৃপক্ষ নিজেরা আয়োজন করেছে নানা কর্মসূচীর।  এ সব কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্যমুলক। 
 
এ সব কারনে অভিভাবকদের মধ্যে রয়েছে হতাশা।  তবে তাদের দাবি, আমদের পক্ষে এ বিষয় শক্ত অবস্থান নিয়ে অভিযোগ করার সুযোগ কই? তবে আমরা এটা চাই না। আমরা সন্তানদের লেখাপড়া করতে পাঠাই।

এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status