বিশ্ব নবীর কথা হচ্ছে, মুসলমানদের পাশাপাশি যেন অন্য ধর্মের লোকেরাও নিরাপদ থাকে-আজিজনগরে সাচিং প্রু জেরি!
মোঃ জুবাইরুল ইসলাম, লামা
প্রকাশ: Saturday, 31 January, 2026, 2:14 PM
বিশ্ব নবীর কথা হচ্ছে, মুসলমানদের পাশাপাশি যেন অন্য ধর্মের লোকেরাও নিরাপদ থাকে-আজিজনগরে সাচিং প্রু জেরি!
বান্দরবান আজিজনগরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরি'র সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৩১'ই জানুয়ারী (শনিবার) সকাল ১০ঘটিকার সময় আজিজনগর সাংগঠনিক থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
কৃষকদলের সদস্য সচিব মোঃজুবাইরুল ইসলাম এর সঞ্চালনায় ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরি।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী বলেন,আপনারা কয়েকটা দিন কষ্ট করে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এ আসনটি তুলে দিন,আগামী পাঁচ বছর আপানদের সকল দাবিদাওয়া পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ।
বিশ্ব নবীর কথা হচ্ছে, মুসলমানদের পাশাপাশি যেন অন্য ধর্মের লোকেরাও নিরাপদ থাকে-আজিজনগরে সাচিং প্রু জেরি!
এসময় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরি বলেন,যদি আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে পরিবারের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে।খেলাধুলার উন্নতির জন্য তরুণদের সাথে নিয়ে কাজ করারও আশ্বস্ত করেন এ প্রার্থী। তিনও আরও বলেন,সকল সম্প্রদায়ের মানুষদের সাথে সম্প্রীতির বান্দরবান ও আজিজনগর গঠন হবে।
শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রে সকলের পরামর্শ নিয়ে কাজ করা হবে। আপনারা ১২তারিখ ভেট দিন,আমরা ৫বছর আপনাদের কাছে দায়বদ্ধ থাকব।বিশ্বনবী যেভাবে মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মের সকলের মধ্যেও শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন, এখানেও সবাই শান্তিতে থাকবে।আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা করছি।