ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
গাজীপুর-২ এ সুবিধাবঞ্চিতদের নিয়ে বিএনপির গণসংযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 February, 2026, 6:04 PM

গাজীপুর-২ এ সুবিধাবঞ্চিতদের নিয়ে বিএনপির গণসংযোগ

গাজীপুর-২ এ সুবিধাবঞ্চিতদের নিয়ে বিএনপির গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি'র পক্ষে টঙ্গী থানা বিএনপি নেতা সুমন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শতাধিক সুবিধাবঞ্চিত (প্রতিবন্ধী) নাগরিককে সঙ্গে নিয়ে দিনব্যাপী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট কামনা করেন স্থানীয় বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুমন ও দলীয় নেতাকর্মীরা।

প্রচারণায় অংশ নেওয়া প্রতিবন্ধী নাগরিকরা লিফলেট বিতরণ, পথসভা ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখেন। বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এ গণসংযোগে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে প্রার্থীর নির্বাচনী অঙ্গীকার তুলে ধরা হয়।

গাজীপুর-২ আসনের টঙ্গীসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে ওয়ার্ডভিত্তিক পথসভা ও লিফলেট বিতরণ করা হয়। এতে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচারণাকালে নেতারা প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার, সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাদের দাবি, এ কর্মসূচির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও মানবিক মূল্যবোধের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

দিনব্যাপী গণসংযোগ শেষে স্থানীয় ভোটারদের নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রচারণা সমাপ্ত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status