|
সেতুর অভাবে ড্রামের ভেলায় ঝুঁকি নিয়ে পাড়াপাড় লাখও মানুষের
উন্নয়ন বঞ্চিত ফুলকুমার নদীর দুইপাড়ের মানুষ
জাহিদুল ইসলাম জাহিদ, নাগেশ্বরী
|
![]() উন্নয়ন বঞ্চিত ফুলকুমার নদীর দুইপাড়ের মানুষ স্থানীয়রা জানান, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর ও ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের মাঝিটারি এলাকার মাঝ দিয়ে বয়ে চলা এই ফলকুমার নদীটিই দুই উপজেলার লাখও মানুষের যোগাযোগ ব্যবস্থার একমাত্র ভরসাস্থল। দুইপাড়ের মানুষের চলাচলের জন্য স্থানীয় বাসীন্দারা কাঠ, বাঁশ, ধান, চাল, টাকা সংগ্রহ করে নিজ উদ্যোগে কয়েকবার এই নদীর উপর কাঠের সাঁকে নির্মাণ করলেও প্রতিবছর বন্যা হয়ে পানি ¯্রােতে ভেঙে যায়। এতে করে থমকে যায় লাখও মানুষের জীবনযাত্রা। ফের পুণরায় সাঁকো নির্মাণ করলে আবাও একইভাবে ¯্রােতে ভেঙে যায় সেই সাঁকো। এভাবেই প্রকৃতি তাদের সাথে নির্মম ভাঙা গড়ার খেলায় মত্ত থাকে। পলে সুবিধাবঞ্চিত হতে হয় বিভিন্নভাবে। এভাবে ভাঙাগড়ার খেলায় হার মেনে গেলো বছর পূণরায় সাঁকোটি ভেঙে গেলে স্থানীয়রা একটি ড্রামের ভেলা তৈরী করে সেই ভেলা দিয়েই নদীপাড়াপাড় হয় দুই এলাকার বাসীন্দা। এতে করে কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নিতেও চরম দুর্ভোগ পোহাতে হয় স্বজনদের। সাধারণ মানুষের হাট-বাহারে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের দুর্দশার যেনো শেষ থাকে না। স্কুল, মাদারাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা সঠিক সময়ে স্কুল, মাদরাসা ও কলেজে যেতে না পাড়ায় শিক্ষা থেকেও দূড়ে সরে যায়। যাতায়াতে অনেকসময় ভেলা থেকে পড়ে ভিজে যায় বই খাতা, পোশাক। আর যায়ো হয়না স্কুলে। এভাবেই ঝরে পড়ে অনেক শিক্ষার্থী। এছাড়াও ড্রামের ভেলায় ঝঁকি নিয়ে পাড়াপাড় হতে গিয়ে প্রতিনিয়ত শিকার হতে হয় দুর্ঘটনার। ![]() উন্নয়ন বঞ্চিত ফুলকুমার নদীর দুইপাড়ের মানুষ গোলাপী বেগম জানান এই নদীর পাড় হেেত গেলে ভোগান্তির কারণে চোখে পানি আসে তাদের। কোনো অসুস্ত রোগী কিংবা পসূতি নারীকে হাসপাতালে নিতে গেলে সময়মতো পৌছতে পারেন না। ফলে দুর্ঘটনার শিকার হতে হয় অনেক মানুষকে। রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দিপ মন্ডল বলেন, ফুলকুমার নদীর উপর একটি ব্রিজ না থাকায় দুই উপজেলার অথিৈনতক উন্নয়ন ব্যহত হচ্ছে। কৃষি, স্বাস্থ, শিক্ষা চিকিৎসাসহ বিভিন্ন নাগরিক সুবিধা পেতে পেতেও বিঘœ সৃষ্টি হয়। ফলে ফুলকুমার নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি। নাগেশ^রী উপজেলা প্রোকৌশলী আসিফ ইকবাল রাজিব বলেন, সংযোগ স্থলের রাস্তার আইডি না থাকায় বিজ্র করা সম্ভব নয়। আইডি হলে এপ্রোচ রাস্তা নির্মাণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাংবাদিক ইউনিয়ন নেতার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
নাঙ্গলকোটে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
"প্রশাসনের চোখে ধুলো দেওয়ার চেষ্টা, মাদারগঞ্জে দুই যুবকের জরিমানা"
