|
বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভা: ‘১৩ তারিখ সূর্য উঠবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে’ ডা. শফিকুর রহমান
মোঃ আল আমিন আকন
|
![]() বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভা: ‘১৩ তারিখ সূর্য উঠবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে’ ডা. শফিকুর রহমান জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক দল ও শাসকগোষ্ঠী জনগণকে দুর্নীতি, চাঁদাবাজি, দলীয় বাণিজ্য ও বিচারহীনতার সংস্কৃতি উপহা তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও ব্যাংক লুটপাটের রাজনীতি করে না এবং ভবিষ্যতেও করতে দেবে না। মিথ্যা মামলা দিয়ে কারও ভবিষ্যৎ ধ্বংস করতে দেওয়া হবে না। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে ক্ষতিগ্রস্ত পরিবার ও দেশের উন্নয়নে ব্যয় করা হবে, বলেন তিনি। সমাজ গঠনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং আইনের শাসন ও ন্যায়বিচার অপরিহার্য। তিনি আসন্ন নির্বাচন ও গণভোট প্রসঙ্গে বলেন, ‘হ্যাঁ’ মানে স্বাধীনতা, ‘না’ মানে পরাধীনতা। জনগণের সঠিক সিদ্ধান্তেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তিনি অতীত ও বর্তমান রাজনীতির সমালোচনা করে বলেন, যারা সততার প্রমাণ দিতে পারেনি, তাদের ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই। জনগণ সেই নেতৃত্বকেই বেছে নেবে, যারা সততা ও যোগ্যতার মাধ্যমে আস্থা অর্জন করেছে। সভা শেষে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদের হাতে নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক প্রদান করে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বাউফল উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি আবু সাদেক কায়েম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, বরিশাল মহানগর আমির জহির উদ্দিন বাবরসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। জনসভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধ লক্ষাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন বলে আয়োজকরা দাবি করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
