|
পঞ্চগড়ে রচনা প্রতিযোগীতায় ৮৫ শিক্ষার্থী পেল ০৪ লক্ষ টাকার পুরস্কার
মুস্তাক আহমেদ,পঞ্চগড়
|
![]() পঞ্চগড়ে রচনা প্রতিযোগীতায় ৮৫ শিক্ষার্থী পেল ০৪ লক্ষ টাকার পুরস্কার গত অক্টোবর মাসে পঞ্চগড় ১ আসনের স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই রচনা প্রতিযোগীতা আয়োজন করে নুর ও নাজাত ফাউন্ডেশন। দেড় মাস প্রচারনার পর তিন উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ১ হাজার ১’শ শিক্ষার্থী প্রতিযোগীতায় তাদের লিখিত রচনা উপস্থাপন করে। এই প্রতিযোগীতায় পুরস্কার হিসেবে ৮৫ জনকে চার লাখ টাকার চেক এবং বই উপহার দেয়া হয়। প্রত্যেক ইউনিয়ন থেকে ১ জন, প্রত্যেক উপজেলা থেকে ১ জন পৌরসভার প্রতি ওয়ার্ড থেকে ১ জন এবং পঞ্চগড় ১ আসন থেকে তিনজনকে এই পুরস্কার দেয়া হয়। এই আয়োজনে প্রথম হয়েছে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী দেবনগর গ্রামের আব্দুস ছালামের মেয়ে সানজিতা বেগম। তার হাতে ৩০ হাজার টাকার চেক ও বই তুলে দেয়া হয়। দি¦তীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে জেরিন আক্তার জুঁই, তৃতীয় স্থান লাভ করে ধামোর এলাকার মোস্তফা কামালের ছেলে নওশাদ কামাল। তাদের হাতে ২০ হাজার এবং ১০ হাজার টাকার চেক ও বই তুলে দেয়া হয়। নূর ও নাজাত ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নওফল জমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: ফরুক হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. মো: নাইম আক্তার সিদ্দিক, রুপালী ব্যাংকের পরিচালক এ এইচ এম মঈন উদ্দীন। অনুষ্ঠানে জেলার সদও, আটোয়ারী এবং তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
