ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
গাছায় ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 February, 2026, 11:53 AM

গাছায় ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী গ্রেফতার

গাছায় ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী গ্রেফতার

গাজীপুর মহানগরীর গাছা থানার পলাশোনা এলাকায় ৩ বছর বয়সী (ছদ্মনাম: টুম্পা) এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ঝন্টু (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে গাছা থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে আসামি মো. ঝন্টু শিশুটির অসুস্থ মায়ের জন্য ধনিয়া পাতা পরিষ্কার করতে ভুক্তভোগীর বাসায় যান। শিশুর মা যখন কাজ করছিলেন, তখন মো. ঝন্টু বিস্কুট দিয়ে শিশুকে নিজের ঘরে নিয়ে যান।

পরবর্তীতে শিশুর চিৎকারে মা তাকে ডাকতে শুরু করেন। কিছুক্ষণ পর শিশুটি এলোমেলো পরিহিত কাপড়ে ঘর থেকে বেরিয়ে এসে তার মাকে জানান, আসামি লুকোচুরি খেলার প্রলোভন দেখিয়ে ঘরের দরজা আটকে তার ওপর যৌন নিপীড়ন চালিয়েছে।

পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, "অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুর শারীরিক পরীক্ষা করা হয়েছে।"

স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status