ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ডিভোর্সের প্রতিশোধ নিল রক্তে: শ্রীপুরে পরিত্যক্ত স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল প্রিয়তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 February, 2026, 11:55 AM

ডিভোর্সের প্রতিশোধ নিল রক্তে: শ্রীপুরে পরিত্যক্ত স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল প্রিয়তার

ডিভোর্সের প্রতিশোধ নিল রক্তে: শ্রীপুরে পরিত্যক্ত স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল প্রিয়তার

গাজীপুরের শ্রীপুরে ডিভোর্সের পরও পিছু ছাড়েনি স্বামী। শেষ পর্যন্ত দিনের আলোতে, মানুষের সামনে নির্মমভাবে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করল পরিত্যক্ত সাবেক স্বামী। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভ।

বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে শ্রীপুর থানাধীন ডিবিএল গার্মেন্টস সংলগ্ন মালেক মিয়ার বাড়ির সামনে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত নারী মোসা. প্রিয়তা আক্তার (২৫)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রাহেলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে। এক সন্তানের জননী প্রিয়তা স্থানীয় রিদিসা ফুড কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাবার খাওয়ার উদ্দেশ্যে বের হলে তার পরিত্যক্ত স্বামী মো. আনারুল তাকে ডেকে পাশের একটি গলিতে নিয়ে যায়। সেখানে ডিভোর্স ও সন্তানকে কেন্দ্র করে দুজনের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আনারুল হক সঙ্গে থাকা ধারালো দেশীয় চাকু বের করে প্রিয়তার পেট ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। মুহূর্তেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন প্রিয়তা।

স্থানীয়রা ছুটে এসে ঘাতককে আটক করে এবং গুরুতর আহত অবস্থায় তাকে মাওনা আল হেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার জানায়, প্রায় ৬-৭ মাস আগে তাদের ডিভোর্স হয়। এরপরও অভিযুক্ত আনারুল বিভিন্নভাবে হুমকি ও চাপ দিয়ে আসছিল।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক তাজুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

এক সন্তানের মায়ের এমন নির্মম মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকায় ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও আতঙ্ক। ডিভোর্সের পরও নারীর নিরাপত্তা কোথায়— এই প্রশ্ন এখন ঘুরছে সবার মুখে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status