|
রামগঞ্জ ফেমাস হাসপাতালে দিনব্যাপী ফ্রি অপারেশন ক্যাম্প
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() রামগঞ্জ ফেমাস হাসপাতালে দিনব্যাপী ফ্রি অপারেশন ক্যাম্প ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজির ল্যাপারোস্কোপিক সার্জন ও সহকারী অধ্যাপক ডা. সফিকুর রহমানের নেতৃত্বে এই অপারেশনগুলো সম্পন্ন করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অভিজ্ঞ চিকিৎসক ডা. খন্দকার মোশতাক আহম্মেদসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এই ফ্রি অপারেশন ক্যাম্পে প্রায় অর্ধশতাধিক রোগী সেবা গ্রহণ করেন। সুন্নতে খাতনা, হার্নিয়া, মূত্রথলি/প্রোস্টেট ও পিত্তথলির সমস্যায় ভোগা রোগীরা রামগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে এসে এ সেবা নেন। এ ধরনের মানবিক উদ্যোগে খুশি রোগী ও তাদের স্বজনরা সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
