|
দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের ৫দিন ব্যাপী সম্মেলন শুরু
ধনেশ পত্রনবীশ
|
![]() দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের ৫দিন ব্যাপী সম্মেলন শুরু এ সভার মূলবচন ছিলো '' তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্ত কার্যকরী লোক অল্প। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের বরণ করা হয়, পরে গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে। এরপর আলোচনা সভায় বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ , বোর্ড ও সোসাইটির প্রধানগণ বক্তব্যে দেন। গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো জানান, এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে দেশের ৮টি জেলা থেকে আগত হাজার হাজার খ্রীষ্ট ভক্তরা অংশ গ্রহণ করবেন। এ সম্মেলনে মূলত আমরা আমাদের খ্রিস্টান ধর্মীয় বিষয় এবং আত্মিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আত্মিকভাবে পরিপুর্ন করার চেষ্টা করি। পরবর্তীতে আমাদের মন্ডলী ও এলাকার মানুষের মধ্যে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। সম্মেলনে প্রতিদিন প্রার্থনা, আলোচনা সভা, ধর্মীয় স্লোক পাঠ ও গ্রহন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া বিগত হিসাব-নিকাস, কনভেনশন ভবিষ্যতে কিভাবে চলবে তার পরিকল্পনা তৈরি করা হবে। এই সম্মেলনকে ঘিরে নানা আসবাবপত্র, পোশাক, খেলনা ও খাবারের দোকানসহ অর্ধশতাধিক স্টল বসেছে। সম্মেলন চলবে আগামী ২২ ফেব্রুয়ারী পর্যন্ত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত
প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে 'অতিথি ওভারভিউ প্রোগ্রাম' অনুষ্ঠিত
লাকসামে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল
