|
যশোর চৌগাছায় হামলায় আহত সাবেক কাউন্সিলর শাহিনুর রহমানের মৃত্যু
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোর চৌগাছায় হামলায় আহত সাবেক কাউন্সিলর শাহিনুর রহমানের মৃত্যু তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ছিলে স্বজনরা জানান, গত ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে কুঠিপাড়া এলাকায় একটি দোকানে বসে ছিলেন শাহিনুর রহমান। এ সময় একদল সন্ত্রাসী সেখানে হামলা চালিয়ে তাকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।শাহিনুর রহমানের নিকট আত্মীয় নাট্যকার আনিছুর রহমান জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়েছে।এ বিষয়ে যশোর চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মৃত্যুর বিষয়ে আমাদের কাছে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
