ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
দরিদ্রদের পাশে বসে ব্র্যাক কর্মসূচি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Wednesday, 4 March, 2026, 9:25 PM

দরিদ্রদের পাশে বসে ব্র্যাক কর্মসূচি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান

দরিদ্রদের পাশে বসে ব্র্যাক কর্মসূচি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের কালিবাজাইল ও ভালুকা উপজেলার ধলিয়া ব্র্যাক এ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রদশর্নীতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। 

বুধবার (৪ মার্চ) ৯ টার দিকে তিনি ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম  পরিদর্শনে আসেন।  

ব্র্যাকের  সুবিধাভোগিদের সাথে চাটাইয়ে বসে মতবিনিময় করেন উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল মোতালেব ড্রাইভারের বাড়িতে। বৈঠকে ১জন প্রতিবন্ধিসহ ৫সদস্যের টিমের কথা শুনেন এবং ব্র্যাকের পরিকল্পনার কথাও শুনেন জাইমা রহমান। 

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মেয়ে ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’ এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ সহ ব্র্যাকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের আওতাধীন দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে বিশেষ করে নারীদের ২৪ মাসের একটি নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার উপরে নিয়ে আসার একটি সফল ও বিশ্ব স্বীকৃত ব্যবস্থা। 

এটি সম্পদ স্থানান্তর (যেমন: গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান), দক্ষতা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সঞ্চয়ের অভ্যাস তৈরির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের আত্মনির্ভরশীল করে গড়ে উঠা নারীদের জীবনের গল্প সরাসরি উপলব্ধি করার জন্য করার জন্য মূলত তিনি ব্র্যাকের কর্মসূচী পরিদর্শন করার জন্য আসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status