ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
বিয়েতে ৩ কেজি স্বর্ণ গায়ে জড়ালেন রাশমিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2026, 4:08 PM

বিয়েতে ৩ কেজি স্বর্ণ গায়ে জড়ালেন রাশমিকা

বিয়েতে ৩ কেজি স্বর্ণ গায়ে জড়ালেন রাশমিকা

দক্ষিণি সিনেমার আলোচিত জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অবশেষে পর্দার প্রেমকে বাস্তবের সম্পর্কে রূপ দিলেন। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঘনিষ্ঠজন ও তারকাদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন তারা। তবে তাদের বিয়ের জমকালো আয়োজনের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে আরেকটি বিষয়—বর-কনের শরীরজুড়ে ঝলমলে বিপুল স্বর্ণালঙ্কার। রাজকীয় সাজে সেজে ওঠা এই জুটির সেই সোনালি উপস্থিতি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ভক্তদের কৌতূহল ও বিস্ময় দুটোই বাড়িয়ে দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এই তারকা দম্পতির বিয়ের গহনাগুলো তৈরি করা হয়েছে হায়দরাবাদের এক বিখ্যাত জুয়েলারি হাউস থেকে। বিয়ের সাজে রাশমিকা মান্দানা বেছে নিয়েছিলেন দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী আভিজাত্য। তার পরনে ছিল বিশেষ 'কাসু মালা', যা গলার লকেট থেকে কোমর পর্যন্ত বিস্তৃত। গহনাটিতে খোদাই করা ছিল দেবী লক্ষ্মীর প্রতিকৃতি ও নিপুণ কল্কার নকশা।

মাথায় টায়রা-টিকলি, কানে ঝুমকা আর হাতে বাহারি চুড়ির সঙ্গে রাশমিকা পরেছিলেন বিশেষ 'হাতপদ্ম'। জানা গেছে, সব মিলিয়ে কনের অঙ্গে ছিল প্রায় তিন কেজি ওজনের স্বর্ণ ।

বিয়েতে ৩ কেজি স্বর্ণ গায়ে জড়ালেন রাশমিকা

এদিকে পিছিয়ে ছিলেন না বর বিজয় দেবেরাকোন্ডাও। সিল্কের ধুতি আর লাল উত্তরীয়র সঙ্গে তিনি পরেছিলেন প্রায় আধা কেজির বেশি ওজনের স্বর্ণের অলঙ্কার। বিশেষ করে বিজয়ের কবজিতে থাকা 'বাহুবলী' সিনেমার আদলে তৈরি ব্রেসলেটটি ছিল আলোচনার কেন্দ্রে। দুই তারকার আংটি থেকে শুরু করে প্রতিটি গহনাতেই ছিল মন্দির ও বিগ্রহের কারুকার্য।

বর্তমানে বাজারে স্বর্ণের আকাশচুম্বী দামের মধ্যে এ দম্পতির এমন জাঁকজমকপূর্ণ সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ‘টক অব দ্য টাউন’।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status