ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ফুলবাড়ীতে জাতীয় শ্রমিক শক্তি (এনসিপি)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Monday, 9 March, 2026, 9:16 PM

ফুলবাড়ীতে জাতীয় শ্রমিক শক্তি (এনসিপি)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে জাতীয় শ্রমিক শক্তি (এনসিপি)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় শ্রমিক শক্তি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ ২০২৬) বিকেল ৫টায় এনসিপি ফুলবাড়ী শাখার দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল ফেরদৌস লাভলু, প্রধান সমন্বয়ক, এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোরশেদ আলম, প্রধান শিক্ষক, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়; আহাম্মদ আলী মাস্টার, এনসিপি যুব শক্তির সদস্য সচিব মোঃ আব্দুল হাই সিদ্দিকি এবং মোঃ সাধিন সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে জাতীয় শ্রমিক শক্তি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ খলিলুর রহমান তার বক্তব্যে বলেন, রমজান মাস আমাদের আত্মসংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জাতীয় শ্রমিক শক্তি সবসময় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তাদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সমাজে ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status