ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরে মহাসড়কের পাশের ময়লার স্তুপ পরিদর্শনে প্রতিমন্ত্রী
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 9 March, 2026, 9:18 PM

প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরে মহাসড়কের পাশের ময়লার স্তুপ পরিদর্শনে প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরে মহাসড়কের পাশের ময়লার স্তুপ পরিদর্শনে প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জমে থাকা ময়লার স্তুপ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৯ মার্চ) বিকেলে তিনি মহাসড়কের পাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লার স্তুপ সরেজমিনে পরিদর্শন করেন। এসময় মহাসড়কের পাশ থেকে দ্রুত বর্জ্য অপসারণ করে এলাকাটি পরিষ্কার করার নির্দেশনা দেন তিনি।

জানা যায়, নির্বাচনের আগে ময়মনসিংহ যাওয়ার পথে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার বাগাড় দেখতে পান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিষয়টি গুরুত্ব দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দ্রুত ওইসব ময়লার স্তুপ অপসারণের নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মহাসড়কের পাশে জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ করা হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং এলাকাকে সৌন্দর্যবর্ধনের জন্য সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারসহ সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status