ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
হরমুজ প্রণালি নিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তার কড়া বার্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2026, 9:57 AM

হরমুজ প্রণালি নিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তার কড়া বার্তা

হরমুজ প্রণালি নিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তার কড়া বার্তা

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে। এই উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। তিনি বলেছেন, “হরমুজ প্রণালি ‘শান্তি ও সমৃদ্ধির পথ’ অথবা ‘পরাজয় ও দুর্ভোগের’ পথ হতে পারে।”

মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আলী লারিজানি বলেন, ‘হরমুজ প্রণালি হয় সবার জন্য শান্তি ও সমৃদ্ধির পথ হবে, নতুবা যুদ্ধপ্রিয়দের জন্য এটি পরাজয় ও দুর্ভোগের প্রণালিতে পরিণত হবে।’

এদিকে, বিশ্লেষকদের মতে, তার এই বার্তা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রণালিতে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status