ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বাবা-মা হলেন হলেন রণদীপ-লিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2026, 9:52 AM

বাবা-মা হলেন হলেন রণদীপ-লিন

বাবা-মা হলেন হলেন রণদীপ-লিন

বলিউড অভিনেতা রণদীপ হুডা এবং তার স্ত্রী লিন লাইশরমের জীবনে এসেছে এক নতুন অধ্যায়। গত বছরের নভেম্বর থেকেই সুখবরের অপেক্ষায় ছিল এই তারকা দম্পতির ভক্তরা। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১০ মার্চ) রণদীপ-লিনের ঘর আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যাসন্তান।

ব্যক্তিগত জীবনকে সবসময়ই পর্দার আড়ালে রাখতে পছন্দ করেন এই জুটি। তবে জীবনের এই বিশেষ মুহূর্তটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভুললেন না পর্দার ‘সাভারকর’ খ্যাত এই অভিনেতা। 

এদিন রণদীপের বাবারও জন্মদিন ছিল। বাবার জন্মদিনে নাতনিকে উপহার দিয়ে আনন্দকে দ্বিগুণ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বাবার কোলে সদ্যোজাত মেয়ের একটি মিষ্টি ছবি পোস্ট করে রণদীপ লিখেছেন, ‘দাদু ও নাতনি দু’জনকেই জন্মদিনের অনেক শুভেচ্ছা। আজ বাবা হওয়ার পর তোমার (বাবার) প্রতি কৃতজ্ঞতা যেন আরও বেড়ে গেল।’

‘আর লিন, আমাকে পিতৃত্বের স্বাদ দেওয়ার জন্য এবং আমাদের ছোট্ট রাজকন্যাকে এই পৃথিবীতে আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সারাজীবনের ভালোবাসা।’

সাধারণত বিটাউনের তারকারা সন্তানের ছবি প্রকাশ্যে আনতে বেশ গোপনীয়তা বজায় রাখেন। তবে রণদীপ এখানে ব্যতিক্রম। কোনো লুকোছাপা না করেই বাবার সঙ্গে মেয়ের প্রথম মুহূর্তটি ফ্রেমবন্দি করে শেয়ার করেছেন তিনি।

উল্লেখ্য, রণদীপ ও লিনের প্রেমের গল্পের শুরু নাসিরুদ্দিন শাহের থিয়েটার গ্রুপ ‘মোটলি’ থেকে। সেখান থেকেই বন্ধুত্ব এবং পরবর্তীতে প্রেম। করোনা মহামারীর সময় থেকেই তারা লিভ-ইন সম্পর্কে ছিলেন বলে শোনা যায়। এরপর ২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে ঐতিহ্যবাহী মেতেই রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status