|
ফ্যামিলি কার্ডে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়ন হবে- পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান
মোঃ জুবাইরুল ইসলাম, লামা
|
![]() ফ্যামিলি কার্ডে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়ন হবে- পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান তিনি বলেন, পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলার ১১টি পাহাড়ি জনগোষ্ঠী সহ মোট ১২টি জাতিগোষ্ঠীর অনেক পরিবার দীর্ঘদিন ধরে দারিদ্র ও খাদ্য সংকটের ঝুঁকিতে রয়েছে। তাদের জন্য নিয়মিত আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী সরবরাহ নিশ্চিত করা গেলে এলাকার সামাজিক নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে। মঙ্গলবার (১০ মাচ ২০২৬ইং) সকাল ১০টায় বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১০৯৭টি পরিবারের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ৫টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন পার্বত্য মন্ত্রী। এছাড়া পার্বত্য মন্ত্রী পর্যটন শিল্পের বিকাশ, ইকো টূরিজম এবং পাহাড়ি জনপদে পর্যটক আকর্ষণে নানামূখি কার্যক্রম হাতে নেয়ার গুরুত্ব তুলে ধরেন। ![]() ফ্যামিলি কার্ডে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়ন হবে- পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান উপজেলা প্রশাসন জানায়, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মোট ১ হাজার ২৭৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। পরে যাচাই-বাছাইয়ের সময় দেখা যায়, ১৩৮টি পরিবারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী এনআইডি না থাকায় ওই পরিবারগুলোকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে যাচাই প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে ১ হাজার ৯৭টি পরিবারের তালিকা তৈরি করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। ![]() ফ্যামিলি কার্ডে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়ন হবে- পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বেলা ১২টায় মন্ত্রী ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে লামা উপজেলা-পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ মাঠে বিশাল জনসভায় অংশ নিয়ে বক্তব্য প্রদান করেন। জনসভায় বান্দরবান জেলা, লামা, আলীকদম উপজেলা সহ আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
