ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
তিনবারের উপজেলা ভাইস চেয়ারম্যান সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী দিলারা শিরীন
শেখ ফরিদ উদ্দিন
প্রকাশ: Saturday, 14 March, 2026, 3:49 PM

তিনবারের উপজেলা ভাইস চেয়ারম্যান সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী দিলারা শিরীন

তিনবারের উপজেলা ভাইস চেয়ারম্যান সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী দিলারা শিরীন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর  সংরক্ষিত নারী আসনে বিএনপির কেন্দ্রীয় নারী নেত্রীদের পাশাপাশি কুমিল্লা অঞ্চলের নারী নেত্রীরাও সংরক্ষিত আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দৌড় ঝাপে পিছিয়ে নেই। দীর্ঘদিন যাবত দলীয় কর্ম কান্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন এবং সৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে ময়দানে থেকে সাংগঠনিক কার্যক্রমে অবদান রেখে দলের মধ্যে যারা অবস্থান সৃষ্টি করতে পেরেছেন  তারাই দলীয় সমর্থনে আসন্ন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাযায়।   নারী আসনে  এমপি নির্বাচনের বিষয়ে বিগত দিনের ত্যাগ তীতিক্ষার সঠিক মূল্যায়ন হবে বলে নিশ্চয়তা  রয়েছে এমন তথ্যই দিলেন দলের নীত নির্ধারকদের অনেকে। কুমিল্লা হতে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই তাদের  প্রার্থীতা জানান দিতে   ছুটে চলছেন মন্ত্রী এমপিদের দ্বারে। এদের মধ্যে   সম্ভাব্য প্রার্থী হিসেবে মেঘনা উপজেলার তিনবারের ভাইস চেয়ারম্যান  দিলারা শিরীন অন্যতম। তাঁর  

 প্রত্যাশা,সততা, নিষ্ঠা ও  অভিজ্ঞতার  মূল্যায়ন করে দল তাঁকে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি মনোনীত করে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি,  ন্যায়বিচার ও ৩১ দফা বাস্তবায়ন কার্যক্রমে  তাকে কাজ করার সুযোগ করে দেবে। অত্যন্ত ত্যাগী ও কর্মী বান্দব জনপ্রিয়  নেত্রী কুমিল্লা উঃ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক দিলারা শিরীন  দীর্ঘদিন যাবত   তৃনমুল পর্যায়ে  টিম ওয়ার্ক করে জেলার প্রতিটা ইউনিটে ব্যাপক যোগাযোগ ও দলীয় সকল কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে দলের সাংগঠনিক ভিত অত্যন্ত মজবুত করে তোলেন। তিনি বলেন, মেঘনা একটি প্রত্যন্ত অঞ্চল এখানে মহিলাদের সংগঠিত করে স্থানীয় বিএনপি  ও দলীয় কার্যক্রম বাস্তবায়ন করা খুবই কঠিন। এমতাবস্থায় তার অদম্য শাহস, সততা, ও দলের প্রতি আন্তরিকতা প্রতিকুল পরিবেশে দলীয় কার্যক্রমে  সফলতা এনে দিয়েছে।  তিনি ২০১৪, ২০১৯ও ২০২৪ সালে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত  করে ৩ বার মেঘনা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তারই সঠিক নেতৃত্বে   মেঘনা ও দাউদ কান্দিসহ কুমিল্লা উঃ জেলা মহিলা দল আজ খুবই সংগঠিত । 
  
কুমিল্লা জেলা থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে সামনে আসা   দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত রাজনৈতিক কর্মী দিলারা শিরীন।  ২০০৯ সাল থেকে ছাত্রদলের মাধ্যমে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হন তিনি।   তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই নেত্রী ইতোমধ্যে দলীয় অঙ্গনে নিজেকে নিবেদিত, সাহসী ও সংগঠক হিসেবে প্রমাণ করেছেন। তিনি ২০১৪ সালে মেঘনা উপজেলা মহিলা দলের সভাপতি, ২০১৭ সালে মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২০২২ সাল থেকে  কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। মেঘনা উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃতী সন্তান দিলারা শিরীন উচ্চশিক্ষিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়  থেকে  গভর্ন্যাস এম ডেভেলোমমেন্ট স্ট্যাডিস এ  এম.এ   ডিগ্রী অর্জন করেন।   

 তার নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলায় নারী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল  শক্ত ভিতের ওপর দাঁড়ায়।  শীরিন দলছাড়া ও বিভিন্ন নারী সংগঠন ও মানবাধিকার সংগঠনের মাধ্যমে জনসেবায় জড়িত আছেন।  তিনি  প্রতিটা সংসদ নির্বাচনে তার নির্বাচনী এলাকা কুমিল্লা - ১ এর দলীয় প্রার্থী বিএনপির  স্হায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.  খন্দকার মোশাররফ হোসেন এর জন্য  মহিলাদের সংগঠিত করে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন। ফলে  ধানের শীষের পক্ষে  ভোট সংগ্রহে ব্যাপক প্রশংসিত হন। এমনি ভাবে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করে দলে  তার অবস্থান তৈরী করে  দলীয় নেতা বার বার নির্বাচিত এমপি ও কয়েকবারের সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা  জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন এর ঘনিষ্ঠতা অর্জনে সক্ষম হন দিলারা শিরীন। গণতন্ত্র পুনরুদ্ধার কর্মসূচি, সাম্প্রতিক সংস্কার কর্মসূচির প্রচার—সবখানেই তিনি মাঠে ছিলেন। সৈরাচার আওয়ামী লীগের আমলে তিনি বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছেন এই ত্যাগী নেত্রী দিলারা শিরীন।  ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনেও  অগ্রনী ভূমিকা পালন করেন  তিন।  মেঘনা উপজেলার  তিন বারের ভাইস চেয়ারম্যান। মেঘনা উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি। বর্তমানে কুমিল্লা উঃ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলারা শিরীন বলেন, মেঘনা উপজেলা অত্যন্ত রিমোট অঞ্চল। এখানে মহিলাদের সংগঠিত করা কঠিন। এই বাস্তবতার মধ্যে স্থানীয় ও জাতীয় প্রতিটি  নির্বাচনে মহিলাদের সংগঠিত করে কাজ করে যাচ্ছেন তিনি। দল তার কাজের স্বীকৃতি দিয়ে মূল্যায়ন করবে বলে  আশাবাদ ব্যক্ত করেন জনপ্রিয় নেত্রী দিলারা শিরীন।  দলের মনোনীত সংরক্ষিত আসনের নারী প্রার্থীদের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, সংরক্ষিত নারী আসনে অনেকেরই নাম শোনা যাচ্ছে। তাদের অনেকেই  দীর্ঘদিন দলের সাথে কাজ করছেন। তবে তাদের নির্বাচনের বিষয়ে দলের  চেয়ারম্যান তারেক রহমানের শিদ্বান্তই চূড়ান্ত। আমরা আশা করছি এ ক্ষেত্রে যোগ্যরাই সুযোগ পাবে এবং ত্যাগী নেত্রীদের সঠিক মূল্যায়ন হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status