|
মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
নতুন সময় প্রতিনিধি
|
![]() মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এছাড়াও সকাল সাড়ে ৯টায় কর্তৃপক্ষের সভাকক্ষে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) (যুগ্মসচিব) ড. এ. কে. এম. আনিসুর রহমান, সকল বিভাগীয় ও উপ-বিভাগীয় প্রধান, বন্দরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মবক’র অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ, অফিসার্স অ্যাসোসিয়েশন ও সিবিএ-র নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্যে বন্দর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বলেন বাঙালি জাতির শৌর্যবীর্য, ত্যাগ ও বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বিশ্ব মানচিত্রে ‘বাংলাদেশ’ নামক একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশের দিন। আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে অত্মোৎসর্গকারী সেইসব বীর শহীদদের, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই লাল-সবুজের পতাকা। বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা-বোন, মুক্তিযুদ্ধের সংগঠক ও সমর্থকদের। পরম শ্রদ্ধা জানাই সেইসব যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি, যাদের অপূরণীয় ক্ষতির বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান বিজয়। তাদের এই ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন বলে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হয়েছে বলে ৫৬ বছরে দেশের প্রবৃদ্ধির সাথে বাংলাদেশ এগিয়ে গিয়েছে, এ উন্নয়নের ছোঁয়া মোংলা বন্দরেও পড়েছে। মোংলা বন্দরের এই উন্নয়নকে আরো বেগবান করতে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বন্দরের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বন্দরকে এগিয়ে নিতে হবে। পরিশেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, মুক্তিযোদ্ধাদের সুসাস্থ্য কামনাসহ জাতির শান্তি ও বন্দরের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
