|
ঈদগাঁওতে ছেলেদের মারধরের শিকার হয়ে পিতার মৃত্যুর অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঈদগাঁওতে ছেলেদের মারধরের শিকার হয়ে পিতার মৃত্যুর অভিযোগ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, ভাদিতলা এলাকার বাসিন্দা নুরুল হুদা (৭০) দীর্ঘদিন ধরে তার দুই ছেলে শফি আলম ও প্রবাসী আবুল কালাম এবং তাদের স্ত্রীদের সঙ্গে পারিবারিক বিরোধে জড়িয়ে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দেড় হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ঝগড়া তীব্র আকার ধারণ করলে উভয় পক্ষের স্বজনরা ঘটনাস্থলে এসে জড়ো হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ সংঘর্ষে মারধরের শিকার হয়ে ঘটনাস্থলেই বাবা নুরুল হুদার মৃত্যু হয়। নিহতের মেয়ে মুরশিদা আক্তার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তার ভাইদের স্ত্রীরা তাদের বাবার ওপর নির্যাতন চালিয়ে আসছিল। এ বিষয়ে প্রবাসে থাকা ভাই দেশে এলে তাকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। অন্যদিকে নিহতের ছেলে মাহাবুব আলম অভিযোগ করে বলেন, ভাইদের মারধরের শিকার হয়েই তার বাবার মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এছাড়া নিহতের স্ত্রীও এ ঘটনায় বিচার দাবি করেছেন। ঘটনায় অভিযুক্ত শফি আলমের হাতে চুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
