ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিক্ষিকা, চারদিন পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2026, 6:22 PM

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিক্ষিকা, চারদিন পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিক্ষিকা, চারদিন পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ হয়ে শাহেদা আহমেদ (৫০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শাহেদা আহমেদ গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী এবং ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। গত বুধবার (২৫ মার্চ) সকালে রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে তিনি গুরুতর দগ্ধ হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তায় আলহেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডার ব্যবহারে অসতর্কতা ও লিকেজজনিত ঝুঁকি সম্পর্কে সচেতনতার অভাবে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status