ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
বগুড়ার গাবতলীতে সেচ পাম্পঘরে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2026, 6:24 PM
সর্বশেষ আপডেট: Sunday, 29 March, 2026, 7:02 PM

বগুড়ার গাবতলীতে সেচ পাম্পঘরে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে সেচ পাম্পঘরে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলী উপজেলায় একটি সেচ পাম্পঘর থেকে লতিফ আকন্দ (৬৫) নামের এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা এলাকার শালমারা চরের একটি সেচ পাম্পঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত লতিফ আকন্দ নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত মোবারক আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লতিফ আকন্দ নিয়মিত ওই সেচ পাম্পঘরেই রাত যাপন করতেন। শনিবার রাতেও তিনি প্রতিদিনের মতো পাম্পঘরে থাকার জন্য বাড়ি থেকে বের হন।
রোববার সকালে দুই কৃষক জমিতে সার দিতে গিয়ে পাম্পঘরের বেড়া ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে তাঁকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। এ সময় আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

ঘটনাস্থলে নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাম্পঘরের ভেতরে রক্তের দাগ এবং ধস্তাধস্তির আলামতও পাওয়া যায়। খবর পেয়ে গাবতলী মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status