ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2026, 6:26 PM

মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ

মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ

কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে মোংলা বন্দরের শিল্প এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মজুত করা ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। 

রবিবার (২৯ মার্চ)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ মার্চ  রবিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই এবং অতিরিক্ত জেলা প্রশাসক, বাগেরহাট এর সমন্বয়ে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন ওই প্রতিষ্ঠানের ৩টি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে অবৈধভাবে মজুদকৃত প্রায় ১২ লক্ষ ১০ হাজার ৮৫০ টাকা মূল্যের ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল মজুত পাওয়া যায়।

অবৈধভাবে মজুদকৃত তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অতিরিক্ত জেলা প্রশাসক, বাগেরহাটের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status