ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কারের নির্দেশ দিলেন মসিকের প্রশাসক রোকন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2026, 6:30 PM

জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কারের নির্দেশ দিলেন মসিকের প্রশাসক রোকন

জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কারের নির্দেশ দিলেন মসিকের প্রশাসক রোকন

জলাবদ্ধতা নিরসনে মসিকের বিভিন্ন খাল পরিদর্শন করেছেন সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন। 

রবিবার (২৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর আকুয়া খাল, মাকরজানি খাল, বাইপাস খাল, চরপাড়া খাল পরিদর্শন করেন তিনি। 

এসময় খালের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা থাকায় অসন্তোষ প্রকাশ করে দ্রুত খাল পরিস্কারের নির্দেশ দেন নব নিযুক্ত সিটি প্রশাসক।

এদিকে মসিকের চরপাড়া এলাকায় খাল দখল করে ইউনিয়ন স্পেশালাইজড হসপিটাল লিঃ এর বহুতল ভবন নির্মাণ করায় তা ভেঙে খাল অবমুক্ত করার জন্য কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময় নির্ধারণ করেদেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামসহ মসিকের কর্ম বর্জ্য বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সিটি প্রশাসক রোকনুজ্জামান সরকার বলেন, ময়মনসিংহ নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রত্যেকটা খালকে সংস্কার করা হবে, খালের পানি যাতে বাঁধাগ্রস্থ না হয় সে বিষয়ে পরিকল্পনা মাফিক কাজ করা হবে। এসময় জলাবদ্ধতা নিরসনে ময়লা আবর্জনা খালে না ফেলতে নগরবাসীর সহায়তা চান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status