ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
সন্তান বিক্রি করে চিকিৎসা করতে চাওয়া সেই আত্তাপকে নগদ ৫০ হাজার টাকা দিয়ে সহায়তা বিএনপি নেতা এনামুলের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2026, 6:32 PM

সন্তান বিক্রি করে চিকিৎসা করতে চাওয়া সেই আত্তাপকে নগদ ৫০ হাজার টাকা দিয়ে সহায়তা বিএনপি নেতা এনামুলের

সন্তান বিক্রি করে চিকিৎসা করতে চাওয়া সেই আত্তাপকে নগদ ৫০ হাজার টাকা দিয়ে সহায়তা বিএনপি নেতা এনামুলের

খুলনার পাইকগাছায় বিগত সরকারের আমলে জেল জুলুমের শিকার লিভার ক্যান্সারে আক্রান্ত স্বামীকে চিকিৎসার জন্য কন্যা সন্তান বিক্রি করতে চাওয়া স্বেচ্ছাসেবক দল নেতা আত্তাপকে নগদ ৫০ হাজার টাকা দিয়ে সহায়তা করেছেন বিএনপি নেতা এসএম এনামুল হক। রবিবার দুপুরে পাইকগাছা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার কপিলমুনি ইউপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব চার কন্যা সন্তানের জনক মোঃ আত্তাপ গাজীকে হাসপাতালে দেখতে যান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোনাদানা ইউপির সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক।

এসময় তিনি দলের নেতাকর্মীদের পক্ষে ব্যক্তিগত নগদ ৫০ হাজার টাকার সহায়তা করেন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য বিকাল ৫ টায় খুমেক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি ভারতে চিকিৎসার জন্য পাঠাতে আপ্রাণ চেষ্টা করছেন। এসময় তিনি বলেন, দলের প্রতিজন কমি আমার সন্তান। আমি আমার দিক থেকে সকল প্রকার চেষ্টা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, পৌর বিএনপি সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা যুগ্ম আহ্বায়ক কাজী সাজ্জাদ হোসেন মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক যঞ্জেশ্বর কার্তিক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযূষ কান্তি মন্ডল, ইউপি সদস্য শেখর ঢালী, বিএনপি নেতা সোহেল গাজী, ফয়সাল রাশেদ সনি, জাহিদুর রহমান লিটন, আবুল বাশার বাচ্চু, তরিকুল ইসলাম, আয়ুব জোয়াদ্দার, ওবায়দুল্লাহ সরদার, কিশোর মন্ডল, আব্দুর রহমান খান, শামীম জোয়াদ্দার, বিল্লাহ মীর, প্রসেনজিৎ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও দলের অন্যান্য নেতৃবৃন্দকে আত্তাপ গাজীর জীবন বাঁচাতে এভাবে এগিয়ে আসার অনুরোধ জানান বিএনপি নেতা এসএম এনামুল হক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status