ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে পুলিশের বিশেষ উচ্ছেদ অভিযান: মহাসড়ক দখলমুক্ত করার উদ্যোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 April, 2026, 4:16 PM

গাজীপুরে পুলিশের বিশেষ উচ্ছেদ অভিযান: মহাসড়ক দখলমুক্ত করার উদ্যোগ

গাজীপুরে পুলিশের বিশেষ উচ্ছেদ অভিযান: মহাসড়ক দখলমুক্ত করার উদ্যোগ

গাজীপুর মহানগরে যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে গাছা থানা পুলিশ।

বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড, মালেকের বাড়ি ও বোর্ডবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারের বিশেষ নির্দেশনায় মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি সরাসরি তদারকি করেন জিএমপির গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান। এ সময় মাঠ পর্যায়ে উপস্থিত থেকে নেতৃত্ব দেন গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান। এছাড়াও অভিযানে অংশ নেন গাছা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আউয়াল সরদার এবং পুলিশ অফিসার আবদুল্লাহ ইবনে সাইদসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

বিকেল ৫টা থেকে শুরু হওয়া অভিযানে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট, হকারদের চৌকি এবং ফুটপাত দখল করে রাখা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। বিশেষ করে সাইনবোর্ড ও বোর্ডবাজার এলাকায় সড়কের ওপর থাকা অবৈধ পার্কিং ও অস্থায়ী বাজার সরিয়ে দিয়ে যানবাহন চলাচলের পথ সুগম করা হয়।

অভিযান শেষে সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান বলেন, মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করা এবং পথচারীদের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরনের উচ্ছেদ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কেউ পুনরায় সড়ক দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় এলাকাবাসী পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মহাসড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status