|
ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা
নতুন সময় ডেস্ক
|
![]() ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী ১৫ দিনের জন্য ওই অঞ্চলে যে কোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ৯ এপ্রিল সাবেক ওই ক্রিকেটারের ক্ষমতাচ্যুত দিবস উপলক্ষে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। সোমবার খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেছেন, রাওয়ালপিন্ডির এই বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণ হবে। তিনি কর্তৃপক্ষকে এই সমাবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানান। ইমরান খানের সঙ্গে আইনজীবীর সাক্ষাতের নির্দেশ আদালতের এদিকে ইমরান খানের সঙ্গে তাঁর আইনজীবীর সাক্ষাতের ব্যবস্থা করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলা নিয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শের জন্য মঙ্গলবার এ নির্দেশ দেন তিনি। দ্য ডনের খবরে বলা হয়েছে, এই মামলায় ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবির সাজা স্থগিতের আবেদনের শুনানি চলাকালে আদালত এই নির্দেশনা দেন। বেঞ্চটি দম্পতির সাজার বিরুদ্ধে করা মূল আপিলগুলোর দ্রুত নিষ্পত্তিরও ইঙ্গিত দিয়েছেন। প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগার এবং বিচারপতি মুহাম্মদ আসিফকে নিয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ শুনানিটি পরিচালনা করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
