|
ইসরায়েলের ওপর ক্ষোভ ঝাড়লেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট
নতুন সময় ডেস্ক
|
![]() ইসরায়েলের ওপর ক্ষোভ ঝাড়লেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট শনিবার এক্সে করা আরেকটি পোস্টে লি লিখেছেন, ‘অন্তত একবার হলেও সারা বিশ্বের মানুষদের সমালোচনার কথা ভেবে দেখা উচিত। বিশ্বজুড়ে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এই অবিরাম কর্মকাণ্ডের কারণে মানুষগুলো কষ্ট পাচ্ছে। পোস্টে তিনি ইঙ্গিত দেন, এসব কাজের কারণে অনেক মানুষ ভুগছে। তাই এসব ঘটনার সমালোচনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পোস্টের পর এক্সে লি এই মন্তব্য করেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে, ২০২৪ সালের একটি পুরোনো ঘটনাকে নতুন ঘটনা হিসেবে উপস্থাপন করার জন্য প্রেসিডেন্ট লিকে অভিযুক্ত করা হয়। এই অভিযোগের পরই লি জে-মিয়ং প্রতিক্রিয়া দেন। এর আগে গতকাল শুক্রবার লি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বলেন, ‘ইসরায়েলি সেনারা একজন ফিলিস্তিনি শিশুকে নির্যাতন করে তাকে ছাদ থেকে ফেলে দেয়।’ এক্সে একটি পোস্টে লি বলেন, ভিডিওটির সত্যতা যাচাই করা এবং কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা মূল্যায়ন করা প্রয়োজন। তিনি অভিযোগগুলোর গুরুত্বের ওপর জোর দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
