|
গাজীপুরের কাপাসিয়ায় গৃহবধূর কোলজুড়ে একসঙ্গে ৫ সন্তান, এলাকায় চাঞ্চল্য
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরের কাপাসিয়ায় গৃহবধূর কোলজুড়ে একসঙ্গে ৫ সন্তান, এলাকায় চাঞ্চল্য পারিবারিক সূত্রে জানা গেছে, দিগাবো গ্রামের বাসিন্দা কাজল মিয়ার (৪৫) স্ত্রী মাসুমা বেগম (৩০) প্রসব বেদনা নিয়ে গত ৫ এপ্রিল ঢাকার পিজি হাসপাতালে ভর্তি হন। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন। হাসপাতালের চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম জানান, এটি দেশের চিকিৎসা ইতিহাসে অত্যন্ত বিরল একটি ঘটনা। তিনি বলেন, “সাধারণত এমন ক্ষেত্রে শিশুদের ওজন খুব কম থাকে এবং ঝুঁকি বেশি থাকে। তবে এই পাঁচটি শিশুর সম্মিলিত ওজন প্রায় ৮ কেজি। প্রতিটি শিশুর ওজন গড়ে প্রায় ১ কেজি ৪০০ গ্রাম থেকে ১ কেজি ৫০০ গ্রাম, যা এই পরিস্থিতিতে আশাব্যঞ্জক।” তিনি আরও জানান, বাংলাদেশে একসঙ্গে পাঁচটি সুস্থ শিশুর জন্মের ঘটনা অত্যন্ত বিরল। এদিকে, বিরল এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে কাজল মিয়ার বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমতে শুরু করেছে। দূর-দূরান্ত থেকে মানুষ নবজাতকদের একনজর দেখার জন্য ভিড় করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে ব্যাপক ইতিবাচক আলোচনা চলছে। তবে শিশুদের বাবা-মা আপাতত গণমাধ্যমের সামনে কোনো সাক্ষাৎকার দিতে রাজি হননি। তারা এই মুহূর্তে সন্তানদের স্বাস্থ্য ও পরিবারের গোপনীয়তা বজায় রাখাকেই প্রাধান্য দিচ্ছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
