ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
যশোরে ডিবির অভিযান ইয়াবাসহ আটক ব্যবসায়ী উদ্ধার সাড়ে ১৯ লাখ টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 April, 2026, 12:20 PM

যশোরে ডিবির অভিযান ইয়াবাসহ আটক ব্যবসায়ী উদ্ধার সাড়ে ১৯ লাখ টাকা

যশোরে ডিবির অভিযান ইয়াবাসহ আটক ব্যবসায়ী উদ্ধার সাড়ে ১৯ লাখ টাকা

যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নাভারণ ও কুন্দিপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৩০০টি ইয়াবা বড়ি এবং মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

আটক জিয়াউর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি বর্তমানে ঝিকরগাছার কুন্দিপুর এলাকায় বসবাস করতেন। পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজার এলাকায় অবস্থান নেয়।

সকাল পৌনে ১০টার দিকে কুন্দিপুর রেলক্রসিং এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জিয়াউর রহমানকে আটক করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ১০০টি ইয়াবা পাওয়া যায়।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে কুন্দিপুরে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ।

সেখানে শয়নকক্ষের সানসেটের ওপর থেকে আরও ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে ব্যাপক তল্লাশির একপর্যায়ে ঘরের ভেতর জুতার র‍্যাক থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা মাদক বিক্রির বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ওই ব্যক্তি।পুলিশ জানায়, আটক জিয়াউর রহমানের বিরুদ্ধে এর আগেও যশোর বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় নতুন করে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status