|
বনানীতে বহুতল ভবনে আগুন
নতুন সময় প্রতিবেদক
|
![]() বনানীতে বহুতল ভবনে আগুন বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর রোডের কাঁচাবাজারের সামনে ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর পৌনে ৭টায় বারিধারার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগুন নিয়ন্ত্রণে তারাও কাজ শুরু করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত : ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
অর্থাভাবে চিকিৎসা থমকে ছিল, ভানু চন্দ্রের পাশে উপজেলা প্রশাসন
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
