|
বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা এরই ধারাবাহিকতায়, বুধবার (১৫ এপ্রিল) কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে বানৌজা উপশমের অভিজ্ঞ চিকিৎসকদল খুলনা জেলার কয়রা উপজেলাস্থ বেদকাশি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে কয়রা উপজেলার স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলাকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী আনুমানিক এক হাজার জন চিকিৎসা সেবা গ্রহণ করে। সেবা গ্রহীতাদের রোগ নির্ণয়, চিকিৎসা প্রদান ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ওই মেডিক্যাল ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে যথাযথ চিকিৎসাসেবা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ, সন্তুষ্টি ও স্বস্তির অনুভূতি পরিলক্ষিত হয় এবং তারা নৌবাহিনীর এ মহৎ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, দেশের বিভিন্ন উপকূলীয় ও দ্বীপ বেষ্টিত অঞ্চলগুলোতে অনগ্রসর ও দুঃস্থ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত : ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান
অর্থাভাবে চিকিৎসা থমকে ছিল, ভানু চন্দ্রের পাশে উপজেলা প্রশাসন
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
