|
রাণীশংকৈলে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাণীশংকৈলে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের চাঁদনী এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। পরে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেক কাটার মধ্য দিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের এজিএম আসাদুজ্জামান আসাদ। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের জোন প্রধান মরিয়ম বেগম, সহকারী জোন প্রধান দুলাল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, ফারুক আহাম্মদ, সম্পাদক বিপ্লবসহ বিভিন্ন ইউনিটের কর্মী ও গ্রাহকরা। আলোচনা সভায় আসাদ বলেন, দীর্ঘ ৪২ বছর ধরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স গ্রাহকদের আস্থা ও সেবার মাধ্যমে দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি গ্রাহকসেবার মান আরও উন্নত করতে কাজ করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
