|
রামগঞ্জ পৌরসভার নতুন কর নির্ধারণ নিয়ে বিতর্ক: সাময়িক স্থগিত করলেন সাংসদ শাহাদাত হোসেন সেলিম
নতুন সময় প্রতিনিধি
|
![]() রামগঞ্জ পৌরসভার নতুন কর নির্ধারণ নিয়ে বিতর্ক: সাময়িক স্থগিত করলেন সাংসদ শাহাদাত হোসেন সেলিম পানি সরবরাহ অপ্রতুল, অধিকাংশ সড়ক জরাজীর্ণ, ড্রেনেজ ব্যবস্থা অকেজো, সড়ক বাতির অধিংকাশ নষ্ট, ময়লা আবর্জনা বা বর্জ্য অপসারনে অব্যবস্থাপনা, ব্যাটারিচালিত অটোরিক্সার কারনে তীব্র যানজট সে-সময় পৌরবাসীর উপর নতুন নির্ধারণকৃত হোল্ডিং কর আদায়ের নোটিশ বিতরণ সাধারণ মানুষের মাঝে চরম বিতর্ক দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ শাহাদাত হোসেন সেলিম ও পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের কাছে সাধারণ মানুষের অভিযোগের শেষ নাই। বিষয়টি জেনে আজ বৃহস্পতিবার রামগঞ্জ পৌরসভার নতুন নির্ধারিত হোল্ডিং কর নিয়ে পৌরবাসীর অভিযোগের প্রেক্ষিতে নতুন করে কর আদায় ও নোটিশ বিতরন সাময়িক স্থগিত করলেন লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ শাহাদাত হোসেন সেলিম। বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ উপজেল নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী আতিকুর রহমান ''রামগঞ্জ পৌরসভা কার্যালয়'' এর ফেসবুক পেজ'এ রামগঞ্জ পৌরসভার নতুন করে কর আদায় ও নোটিশ বিতরন সাময়িক স্থগিত করে একটি পোষ্ট দিয়েছেন। হোল্ডিং কর নিয়ে সাংসদ শাহাদাত হোসেন সেলিমের এ ধরনের মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভুক্তভোগী আহসান উল্যাহ হাসান জানান, আমরা কৃতজ্ঞ। অবশ্যই তিনি (সাংসদ শাহাদাত হোসেন সেলিম) রামগঞ্জ পৌরসভাসহ পুরো উপজেলাবাসীর সাথে থাকবেন। আমরা তার সার্বিক সফলতা কামনা করি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
