ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩৩৬০ কেজি বিষাক্ত রাসায়নিক মিশ্রিত আম জব্দ, বিনষ্ট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 April, 2026, 11:02 AM

সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩৩৬০ কেজি বিষাক্ত রাসায়নিক মিশ্রিত আম জব্দ, বিনষ্ট

সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩৩৬০ কেজি বিষাক্ত রাসায়নিক মিশ্রিত আম জব্দ, বিনষ্ট

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করেছে।  জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এসব আম বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে  সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া একটি পিকআপ থেকে মালিকবিহীন অবস্থায় ১৬৮ ক্যারেট, অর্থাৎ প্রায় ৩৩৬০ কেজি অপরিপক্ক ও রাসায়নিক মিশ্রিত আম জব্দ করা হয়।

এ সময় আম পরিবহনের দায়ে মোমরেজপুর গ্রামের পিকআপ চালক মো. শাহিন হোসেনকে ১,০০০ টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযান শেষে জব্দকৃত আম শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ভেড়িবাঁধ সড়কে ট্রাকের নিচে চাপা দিয়ে বিনষ্ট করা হয়।

বিজিবির সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status