ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
আলফাডাঙ্গায় গণধর্ষণ মামলায় তিন আসামি গ্রেফতার; ওসির প্রেসব্রিফিং
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 April, 2026, 11:24 AM

আলফাডাঙ্গায় গণধর্ষণ মামলায় তিন আসামি গ্রেফতার; ওসির প্রেসব্রিফিং

আলফাডাঙ্গায় গণধর্ষণ মামলায় তিন আসামি গ্রেফতার; ওসির প্রেসব্রিফিং

ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় দায়ের হওয়া এক আলোচিত গণধর্ষণ মামলায় তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (২৪ এপ্রিল) শুক্রবার  সকাল ১১ টার দিকে থানায় আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন— মো. লিটন মোল্যা (৩৩), সবুজ মোল্যা (২৩) ও জনাব আলী শরীফ (২০)। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পালাক্রমে ধর্ষণ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী থানায় এসে মামলা দায়ের করলে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম এর নির্দেশনায় এবং মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে অভিযান শুরু হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে একই দিনে তিন আসামিকে গ্রেফতার করা হয়।

ওসি ফকির তাইজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে।এ বিষয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মামলা নং-১৬, তারিখ- ২৩/০৪/২০২৬ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের (সংশোধনী/০৩) এর ৯(৩) এর আলোচিত ও চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী ১। মোঃ লিটন মোল্যা (৩৩), ২। সবুজ মোল্যা (২৩), ৩। জনাব আলী শরীফ (২০) কে মাননীয় আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status