ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
সেনবাগে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্হান কর্মসূচি প্রকল্পের আওতায় খাল পুনঃ খনন প্রকল্পের শুভ উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 April, 2026, 11:34 AM

সেনবাগে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্হান কর্মসূচি প্রকল্পের আওতায় খাল পুনঃ খনন প্রকল্পের শুভ উদ্বোধন

সেনবাগে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্হান কর্মসূচি প্রকল্পের আওতায় খাল পুনঃ খনন প্রকল্পের শুভ উদ্বোধন

নোয়াখালী জেলার  সেনবাগ উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্হান কর্মসূচির প্রকল্পের আওতায় খাল পুনঃ খনন প্রকল্পের  আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রাশাসন সেনবাগের সার্বিক সহোযোগিতায় ও দুর্যোগ ব্যবস্হাপনাও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে  জমিদার হাট পপুলার বিস্কুট ফ্যাক্টরি  থেকে কল্যান্দী বাজার পর্যন্ত  কাজের উদ্বোধন করেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক আজ ২৪ শে এপ্রিল সকাল দশ ঘটিকায়।উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ।

 বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জমিদার হাট থেকে কল্যান্দী বাজার পর্যন্ত খালটি ভরাট ও সংকুচিত হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনজীবনে দুর্ভোগ নেমে আসত।সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক বলেন, এই খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

তিনি সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আহ্বান জানান। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ সম্পন্নের দাবি জানান, যাতে বর্ষা মৌসুমের আগেই খালের সুফল পাওয়া যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status